ভালোবাসার যাত্রা by আসছি

 


        যাত্রা টা শুরু করেছিলাম শিয়ালদহ স্টেশন থেকে, আমি কোনো রকমে জানালার ধারে একটা সিট দখল করে নিয়েছিলাম তাড়াতাড়ি, মনে অনেক দূরের যাত্রা তো, জানালাটা সাথে থাকলে বেশ ভালো লাগে, একাকীত্ব টা ঠিক থাকে না।

        কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে, সিট গুলি সব ভর্তি আর ট্রেন টিও প্রায় ভর্তি হয়ে এসেছে। ছাড়ার কিছুক্ষণ পরে সামনের সিট এর একদম ধরে একটু খানিক জায়গা দখল করে কোনো রকমে একটু স্বস্তি খুঁজে পেলো এক নারী। এক নারির মোহ মায়া তে আমি আবদ্ধ রয়েছি, কিন্তু কি বলুন তো, বিপরীত লিঙ্গের প্রাণী একবার হলেও চোখ যায়। তাই আর কী। পরনে রয়েছে এক ফালি আকাশি রঙের কুর্তি, চোখে একটি চশমা। খুব সাধারণ পরিবার এর। শ্যাম বর্ণ ছিপছিপে পাতলা গঠন এর মেয়েটির কাঁধের ওপর একজন এসে হাত হাত টা দিতেই মেয়েটির ডান হাত টা উঠে গিয়ে সেই হাত টির ওপর হাত দিলো। ঠিক যেন দুটি হাত কথা বলছে যেখানে প্রথম হাতটি বলছে আমি আছি পাশে, আর দ্বিতীয় হাতটি উত্তরে বলো আমি জানি। ছেলেটি বেশ লম্বা, শারীরিক গঠন এমন ই যে চুল টা ঠিক করে কেটে দিলে মনে হবে কোনো সৈনিক সাধারণ পোশাকে ভ্রমণ করছে। গাল ভর্তি দাড়ি সাথে তবে চুল টা গুছিয়ে একদিকে করা রয়েছে। চোখে মুখে নম্র এবং ভদ্রতার ছাপ, মেয়েটির মতন ই। হয়তো এরকম কিছু কারণ ছিল ওদের একে অপরের প্রতি নির্ভিক বিশ্বাস এর পেছনে। স্টেশন এর পর স্টেশন পার হয়ে গেলাম, বাইরের দৃশ্য দেখতে দেখতে আর সাথে চলছে কখনও ফকিরা বা শিলাজিৎ বা কখনও আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং।

        রানাঘাট স্টেশন আসতেই মাঝের দিকের একজন উঠে নেমে পড়লেন আর ছেলেটি বসার জায়গা পেয়ে গেলো। কিছুক্ষণ যেতেই মেয়েটি মধ্যে হালকা ঘুমের ভাব দেখা গেলো। বোঝা গেলো ছেলেটি পাশে বসতে একটা স্বস্তির জায়গা সে পেয়েছে। আগে যেমন উল্লেখ করেছি মেয়েটির মুখে নম্র ভদ্রতার ছাপ রয়েছে, তবে তার মানে এই নয় যে সক্ষম না।  সময় পরিস্থিতি আর অদম্য ইচ্ছা আজকের দিনের মেয়েদের অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। 

        মেয়েটি ইতি মধ্যে ঘুমিয়ে গেছে আর বালিশ হিসেবে সে পেয়েছে তার সঙ্গীর বাম কাঁধের একটু জায়গা। মাঝে মাঝে জানালা থেকে চোখ সরিয়ে ভেতরে রাখলেই ওদের দুজনের দিকে একবার চোখ যাচ্ছেই। বেশ ভালো লাগছে দেখতে ওদের। আমার সঙ্গিনীর সঙ্গে কাটানো গতকালের সন্ধ্যে মনে পড়ছে মাঝে মাঝে । কত কথাই না হলো কালকে। কিন্তু বিধাতার লিখন হিসেবে আমাকে আমার কাজের জায়গায় ফিরে যেতে হচ্ছে। তবে ফিরতে ফিরতে এমন সুন্দর রাজজোটক দেখা মিলল যেটা কোনো রকমে আমি ভাষায় বর্ণনা করছি তাও সামান্য এই ট্রেন এর মুহূর্ত টুকু। ট্রেন এর ঝাঁকুনি তে মাঝে মাঝে জেগে উঠছে আবার ঘুমিয়ে পড়ছে। খাবার কিছু এলে ডাকছে, জিজ্ঞাসা করছে কোনোটা খাবে কী, খেলে কিনে দিচ্ছে নিজেও খাচ্ছে। এভাবেই চলছে ওদের যাত্রা।

        কৃষ্ণনগর স্টেশন আসতেই অনেক টাই খালি হয়ে গেলো ট্রেন টি। আমার পাশের দুই জন ই উঠে পড়তে, ছেলেটি আমার পাশে একটা সিট ছেড়ে বসলো, ঠিক মেয়েটির সামনা সামনি। ছেলেটি সামনের সিট এ মেয়েটির পাশে পা তুলে দেবার কিছুক্ষণ পরেই মেয়েটি সামনের সিট থেকে যত টুকু জায়গা পাওয়া যায়, তত টুকু কে নিজের বিছানা বানিয়ে ব্যাগ রেখে বাগ টি জড়িয়ে সুয়ে পড়ল সামনে ঝুঁকে। ছেলেটি মেয়েটির মাথায় হাত দিয়ে তাকে দেখে বলল ছেলেটির পাশে এসে বসতে, আমার সামনের সিট এর একজন ব্যক্তি তার জায়গা ছেড়ে দিয়ে ছেলেটিকে বলল মেয়েটির পাশে যেতে, মেয়েটি দুটোর মধ্যে কোনো প্রস্তাবেই রাজি হলো না। সে যেন একটু বেশিই সুখ খুঁজে পেয়েছে ওই জায়গায়।

        নারী সর্বপরি কেনো জানেন ? কারণ সে যেটা পাই চাইলেই সেটিকেই নিজের মতন করে সুখ স্বচ্ছন্দে ভরিয়ে তুলতে পারে, সেটা নিজের সুখ হোক বা প্রিয় করো। এমন নয় যে বিপরীত টা সম্ভব নয়, নারী তার রাগের মাধ্যমে কতটা ধ্বংস আনতে পারে তার উদাহরণ আমরা মা কালী কে দেখলেই পেয়ে যায়। 

        এবার আমার স্টেশন চলে এসেছে আমাকে নেমে যেতে হবে। বেশ ভালো কাটল যাত্রা টা। তবে এই প্রার্থণা টা রইলো ভগবানের কাছে এই সুন্দর ভালোবাসায় যেন করো নজর না লাগে, আমার ও না। ভগবান এদের একসাথে রাখুক সারা জীবন, ভালো রাখুক।


Post a Comment

0 Comments